চুল্লু কাকা
-
- £7.99
-
- £7.99
Publisher Description
একবিংশ শতকের দ্বিতীয় দশকের এক বাস্তব আবেগঘন স্বপ্নের সোনাঝরা ফসল 'চুল্লু কাকা' উপন্যাস। জীবন সংগ্রামের সেই বাস্তব কাহিনি, বস্তুত উপস্থাপিত হয়েছে কোলাজ রীতিতে। কখনও সাদাসিধে ন্যারেটিভ, কখনও ব্যক্তি মননের গুপ্ত ডায়েরি, কখনও-বা ধূলি-ধূসর ও মলিনতায় মোড়া বিস্ময়কর কিছু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বারংবার উন্মোচিত হয়েছে এই উপন্যাসের পাতায়-পাতায়। প্রচলিত ধারা হতে সম্পূর্ণ বিপরীতমুখী এক কাহিনিধারা এই 'চুল্লু কাকা' উপন্যাস। বাংলা উপন্যাস সাহিত্যে এইরূপ আখ্যান একেবারেই আনকোরা। প্রেম-অপ্রেম, ত্যাগ-তিতিক্ষা ও বাস্তবতার পরস্পর বিপরীত গতির মধ্যখানে সংগ্রামরত 'পশুর' নদীর নোনা মাটির গভীর হতে উঠে আসা আলোহীন এক মানুষ কীভাবে 'চুল্লু কাকা'য় পরিণত হল এবং কীভাবে সেই 'চুল্লু কাকা' নিজেকে আত্মাহুতি দিয়ে তার প্রেম-ব্যর্থতা, কর্মদক্ষতা ও লেখনীর গুণে কবি-গল্পকার-উপন্যাসিক হয়ে উঠল তারই এক জ্বলন্ত সোপান এই 'চুল্লু কাকা' উপন্যাস।