প্রৈরিতিক পিতৃগণ
The Apostolic Fathers in Bangla, translated from the original languages, with introductions and explanatory notes.
Publisher Description
রৈরিতিক পিতৃগণ হলেন সেই ঐশতত্ত্ববিদ যারা তাদের জীবনকালে যিশুর প্রেরিতদূতদের সঙ্গে ব্যক্তিময় সম্পর্কের অধিকারী হয়েছিলেন, তথা
• দিদাখে
• ক্লেমেণ্টের পত্রদয়
• ইগ্নাসিউসের পত্রাবলি
• পলিকার্পের পত্র
• পলিকার্পের সাক্ষ্যমরণ বৃত্তান্ত
• বার্নাবাসের পত্র
• পালক
• দিওগ্নেতোসের কাছে পত্র
তাছাড়া সুধীর সুবিধার্থে সেকালীন ‘পাপিয়াস’ ও ‘কুয়াদ্রাতুস’ এর প্রাচীন লেখার অংশবিশেষ, ও মুরাতরির পাণ্ডুলিপি-খণ্ডও যোগ দেওয়া আছে।
পিতৃগণের ধর্মশিক্ষার গুরুত্ব ও নির্ভরযোগ্যতা এতেই রয়েছে যে, তাদের শিক্ষা প্রেরিতদূতদের নিজেদের শিক্ষার সঙ্গে ধারাবাহিকভাবেই সংযুক্ত। এ লেখাগুলোর মধ্য দিয়ে প্রথম শতাব্দীর (অর্থাৎ, মোটামুটি ৮০ ও ১৫০ সালের মধ্যকার সময়ের) খ্রিষ্টমণ্ডলীর পরিস্থিতি ও সমস্যাদির প্রাঞ্জল ছবি ভেসে ওঠে।