বাছাইকৃত লেখা
Selected writings and a Theological Poem of Saint Gregory of Nazianzus, translated in Bangla from Greek, with introduction and explanatory notes.
Publisher Description
মহাপ্রাণ সাধু বাসিল ও নিসার বিশপ সাধু গ্রেগরির সঙ্গে নাজিয়াঞ্জুসের বিশপ সাধু গ্রেগরি হলেন সেই ‘কাপ্পাদোকীয় পিতৃত্রয়ের’ একজন যাঁরা ৪র্থ শতাব্দীর প্রধান ঐশতত্ত্ববিদদের মধ্যে অন্যতম বলে পরিগণিত।
সেই ৪র্থ শতাব্দীতে নানা ভ্রান্তমত খ্রিষ্টমণ্ডলীর পরম্পরাগত শিক্ষা দূষিত করছিল; সেই ভ্রান্তমতপন্থীদের মতে খ্রিষ্ট ও পবিত্র আত্মা পূর্ণ ঈশ্বরত্বের অধিকারী ছিলেন না। তেমন পরিস্থিতিতে সাধু গ্রেগরি নানা লেখা দ্বারা সেই ভ্রান্তমতসমূহ খণ্ডন করেন।
সেসময় লাওদিকেয়ার বিশপ আপোল্লিনারিউসও এমন ভ্রান্তমত প্রচার করেন যা অনুসারে খ্রিষ্ট একটামাত্র স্বরূপের অধিকারী; এক্ষেত্রেও বিশপ গ্রেগরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এপুস্তক তাঁর ক’টা উপদেশ, একটা ঐশতাত্ত্বিক পদ্য রচনা, ও আপোল্লিনারিউসের বিপক্ষে তাঁর প্রথম পত্র উপস্থাপন করে যা ৩৭০ ও ৩৯০ সালের মধ্যে লেখা হয়েছিল।