Botokeshotor Sobdobrahma (Bengali)
-
- $2.99
-
- $2.99
Publisher Description
আমার এই গল্পটি হল রহস্য ও বিজ্ঞানের একটি অদ্ভুত হাঁসজারু । গোলাপডাঙা গ্রামের এক সময়ের ডাকসাইটে জমিদার পরিবারের বংশধর শ্রী বটকেষ্ট তালুকদার নিজের কনিষ্ঠ পুত্র বৈজ্ঞানিক শ্রীমান অনীকের ওপর যারপরনাই বিরক্ত। ছেলেটা সারাদিন কোনো কাজকর্ম না করে শুধুই নিজের এক্সপেরিমেন্ট নিয়ে মেতে থাকে। বিরক্ত বাড়ির পোষা বেড়াল শ্রীযুক্ত হুলোও। এদিকে পাশের বাড়ির মেয়ে মিলি অনীকের প্রেমে একেবারে হাবুডুবু। এমন সময়ে, একদিন প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে বটকেষ্ট হঠাৎ উধাও হয়ে গেলেন। কোথায় গেলেন তিনি? কেনই বা গেলেন? তাঁকে আর পাওয়া গেল কি? অনীক কি সত্যিই তার বাবার অন্তর্ধান সম্বন্ধে কিছু জানে? এই সব নানা ধরনের প্রশ্নে গড়ে উঠেছে গল্পটির ঠাস বুনোন। আশা করি পাঠকের গল্পটি ভালো লাগবে। আর সেটাই হবে আমার পাথেয়।